ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লা জয়পুরহাটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!! পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দূর্গাপুরে রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের ঝড়, ১ লাখের বেশি ভোটে এগিয়ে ফয়সল আমীন পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া

ফিনিক্স সামিট ২০২৬ শুরু আজ, সাইবার নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল রিজাইলেন্স শক্তিশালী করার লক্ষ্যে আজ মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি), ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এ আয়োজন করছে।
‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সামিটে সরকারি নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা পেশাজীবী, গবেষক, শিক্ষার্থী ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’, ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি’ এবং ‘র‍্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালাগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, সাইবার নিরাপত্তা এখন জাতীয় অগ্রাধিকার। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এই সামিটের মূল লক্ষ্য।
কর্মশালা পর্ব শেষে আগামী ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) মূল কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে সাইবার প্রতিরক্ষা, অফেনসিভ সিকিউরিটি, উদীয়মান প্রযুক্তি, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, প্রযুক্তি প্রদর্শনী এবং ফেলোশিপ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ফিনিক্স সামিট ২০২৬ শুরু আজ, সাইবার নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কর্মশালা

আপডেট সময় : ০৯:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬