দূর্গাপুরে রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
- আপডেট সময় : ১০:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম:
”রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দিবো চারমাস প্রতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ফ্রী-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে, ব্লাড সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর আলোকে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে,
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ- উদ্দীপনায় এই ফ্রী- ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সমাজসেবক পারভেজ মনি, দূরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিডিক্লিন এর সমন্বয়ক আঃ করিম, মেডিকেল টেকনোলজিস্ট মাহাবুর রহমান শরীফ, ফেসবুক একটিভিস্ট ফয়সাল কবির, স্বেচ্ছাসেবী শিক্ষক ইমামুল হাসান, রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য অনিক। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।









